কক্সবাজারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 
কক্সবাজার শহরের সাগরপাড় থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে নয়টায় সৈকতের সি-ইন পয়েন্ট থেকে ঐ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স অনুমানিক ৪৫ বছর হবে। 
কক্সবাজার থানার উপ-পরিদর্শক ফিরোজ জানান, তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন মৃত ব্যক্তিটি সাগরমুখী হয়ে সৈকতের চেয়ারে শোয়া অবস্থায় ছিল। এসময় তার এক পা চেয়ারে ও অপর পা চেয়ার থেকে ঝুলানো অবস্থায় ছিল। মৃত ব্যক্তিটি গাঢ় নীল রংয়ের হাফ শার্ট, কালো জিন্স প্যান্ট ও চোখে চশমা পরা ছিল। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না বলে জানান তিনি।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।