জামালপুরের মেলান্দহে বজ্রপাতে দেলোয়ার হোসেন ওরফে দেলু খলিফা (২৮) এক কৃষক মারা গেছেন। শনিবার দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে। দেলোয়ার উপজেলার দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানিয়েছেন, দুপুরে বৃষ্টির মধ্যে কৃষি জমিতে কাজ করছিল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।