নিখোঁজের ২দিন পর যুবকের লাশ উদ্ধার

 
বাগেরহাটে নিখোঁজের দুইদিন পর মাহমুদুল হাসান রনি (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বাগেরহাটের ভৈরব নদী সংলগ্ন কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। রনি বাগেরহাট বিসিক শিল্প নগরী এলাকার ব্যবসায়ী মোল্লা আব্দুস সালামের ছেলে। 
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে নতুন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেনি রনি। তাকে না পেয়ে রনির বাবা বাগেরহাট মডেল থানা সাধারন ডায়রি করেন। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও বন্ধ ছিল। 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আজম খান জানান, রনির গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চি‎হ্ন রয়েছে। দুর্বৃত্তরা অপহরণের পর তাকে হত্যা করে লাশ ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে।