হজ গিয়ে কাপাসিয়ার এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

 
গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন কড়িহাতা ইউনিয়ন পরিরষদের চেয়ারম্যান জামাল উদ্দিন (৪৫)হজ পালন করতে গিয়ে  শুক্রবার বিকালে মদিনা শরিফে ইন্তেকাল করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় বিমানে চড়েন। মদিনা পৌঁছানোর পর তিনি  শ্বাসকষ্ট অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে শনিবার বিকালে মদিনার জান্নাতুলবাকীতে জানাজা ও দাফনের কথা রয়েছে। তিনি  কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দীর্ঘ প্রায় ১১ বছর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গাজীপুর-৪ কাপাসিয়া কাপাসিয়ার এমপি সিমিন হোসেন রিমি, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা প্রমুখ শোক প্রকাশ করেছেন।