বজ্রপাতে নিহতের কঙ্কাল চুরির ভয়ে বাড়িতেই ঢালাই করা কবর

 
 
বজ্রপাতে নিহতের লাশ চুরির ভয়ে বাড়িতেই ইট-সিমেন্টের ঢালাই করা পাকা কবরে তাকে সমাহিত করেছে নিহতের স্বজনরা। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার লালুয়ামাঝিড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ গ্রামের মজিবর রহমানের পুত্র বুদ্দু (৩০) বজ্রপাতে নিহত হন। এরপর বাড়ির সবাই লাশ চুরির ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সারারাত পাহারায় স্বজনরা রাত কাটায়। পরে শুক্রবার বাড়িতেই কবর খুঁড়ে এর উপরে-নিচে ও চারপাশ ঢালাই করে তাকে কবর দেয়া হয়। তারপরও কঙ্কাল চুরির ভয়ে নিহতের আত্নীয়-স্বজনরা তটস্থ রয়েছে।
স্থানীয়রা আরো জানান, এর আগে পার্শ্ববর্তী মাকোড়শন গ্রামের বজ্রপাতে নিহত এক ব্যাক্তির লাশ কবরস্থানে ঢালাই দিয়ে কবরস্থ করার পরও এক বছর পর ঢালাই কবর ভেঙ্গে হাড়-হাড্ডি চুরি হয়ে যায়। এ ভয়েই বুদ্দুর আত্নীয়-স্বজন বাড়িতেই ঢালাই করে তার কবর দিয়েছে।