বগুড়ায় শিবিরের ৩ নেতাকর্মী গ্রেফতার

 
 
বগুড়ার শাজাহানপুরে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ছাত্র শিবির ৩ নেতা কর্মিকে  গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা সোয়া ৩ টার দিকে পুলিশ  উপজেলার সাজাপুর দারিকামারিপাড়া থেকে তাদের গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হলেন—  শিবিরের বগুড়া জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন (৩২) এবং  শিবিরকর্মী রঞ্জু (৩৩) ও মাসুদুর রহমান মিজান (২২)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, শিবির নেতা ফরিদ উদ্দিনের নামে একাধিক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা  রয়েছে। এছাড়াও তারা মসজিদে বসে নাশকতার পরিকল্পনা  করছিল। এমন খবর পেয়ে  তাদেরকে গ্রেফতার করা হয়েছে।