ভ্যান গগ’র সূর্যমুখী: বেদনার প্রকাশভঙ্গি

হারিয়ে যাওয়া ভ্যান গগের অঙ্কিত একটি সূর্যমূখী ফুলের দুর্লভ চিত্র পাওয়া গেছে। এই চিত্রকর্মে শিল্পীর মনস্তাত্ত্বিক আবেদনের প্রকাশভঙ্গি ফুটে ওঠেছে।

১৮৮৮ সালে ভ্যান গগ্ অঙ্কিত ছয়টি সূর্যমূখীর চিত্রকর্ম জাপানের জাদুঘরের আরকাইভে উন্মুক্ত অবস্থায় ছিল। যা পরবর্তীতে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নষ্ট হয়ে যায়। খবর বিবিসির।

ভ্যান গগে্র চিত্রকর্ম বিশেষজ্ঞ মার্টিন বেলির বিশেষণে, চিত্রকর্মটি জাপানের একজন সংগ্রহকারীর কাছে বিক্রি করা হয়েছিল। ১৯২০ সালে জাপানে চিত্রকর্মটি স্থানান্তর হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওসাকায় মার্কিনিদের বোমা বিস্ফোরণের ঘটনায় আগুনে পুড়ে চিত্রকর্মটির অংশবিশেষ নষ্ট হয়ে যায়।

চিত্রকর কমলা রঙ্গের ফ্রেমে ছবিগুলো বন্দি করতে চেয়েছিলেন। চিত্রকর্মটির কাজের পুরো অংশজুড়ে কমলা রংয়ের ফ্রেম দেখা যায়। ভ্যান গগে্র এই চিত্রটি কালো নীল রং-এর ব্যাকগ্রাউন্ডের বিপরীতে পাঁচটি সূর্যমুখী একটি পুষ্পাধারে অলঙ্কৃত। জাপানের যাদুঘরের পরিচালক এবং একটি বিনোদন পত্রিকার প্রতিবেদক গেগে্র 'দ্যা সান ফ্লায়ার আর মাইন: দা স্টোরি দ্যা ভ্যান গফস মাস্টারপিস' বইটির গবেষণাকালীন এই চিত্রকর্মটি আবিষ্কার করেন। গবেষক মার্টিন বলেন, 'ভ্যান গগে্র লিখিত একটি চিঠিতে মনোনিবেশ করে সূর্যমুখীর চিত্রকর্মটিতে কিভাবে কমলা রংয়ের ফ্রেমে বন্দি করার কাজ করা হয় তার বর্ণনা পাওয়া যায়।' তিনি আরো বলেন, ভ্যান গগ্ সৌজন্যমূলক রং ভালোবাসতেন, যেমন নীল এবং কমলার সংমিশ্রন। তিনি চিত্রকর্মটিতে সৃষ্টিশীলতার এক সত্যিকারের রূপ সম্পূর্ণভাবে ফ্রেমবন্দি করেছিলেন। তিনি বলেন, যদিও সে সময়ে প্রথাগতভাবে গ্লিট রং-এর ফ্রেমের আবর্তে চিত্রকর্ম বন্দি করা হতো তবুও ভ্যান গগে্র সৃষ্টি সূর্যমুখী চিত্রকর্মটির শৈল্পিক ধারণা বৈপ্লবিক রূপ হিসাবে প্রকাশ পেয়েছে। এটা তার কাজের কল্পনানির্ভর বাছাইকরণ দক্ষতার প্রকাশ। যা বরং জোরালো এবং সত্যিকারভাবেই বেদনার প্রকাশভঙ্গি।

ভ্যান গগে্র সূর্যমুখী সিরিজের অন্য একটি চিত্রকর্ম ১৯৮৭ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চিত্রকর্মের রেকর্ড ভেঙ্গে ২৫ মিলিয়ন পাউন্ড বিক্রি হয়েছিল।