বকশিগঞ্জে কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে ৩০টি বাড়ি লণ্ডভণ্ড

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার তরমুজ পাড়া গ্রামে রবিবার সকালে ৫ মিনিটের ঘূর্ণিঝড়ে ৩০টি বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে আহত হয়েছেন আটজন।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। উদ্ধার কাজ চলছে।
স্থানীয়রা জানান, আজ সকালে হঠৎ করে ঘূর্ণিঝড়টি আসে। প্রায় ৫ মিনিটের এ ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। আমরা সাহায্যের অপেক্ষায় আছি।