ছুরি হাতে হোয়াইট হাউসের দিকে যাওয়ার চেষ্টা

 
 
সীমানা প্রাচীর টপকে হোয়াইট হাউসের দিকে দৌড়ে যাওয়া টেক্সাসের ঐ ব্যক্তির কাছে একটি ফোল্ডিং ছুড়ি ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস। এর আগে বলা হয়েছিল, ওমর জে.গঞ্জালেস (৪২) নামে ঐ ব্যক্তির কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। খবর: রয়টার্সের।
শনিবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের একটি হলফনামায় বলা হয়েছে, তার বিরুদ্ধে বেআইনিভাবে অস্ত্র নিয়ে হোয়াইট হাউসের দিকে দৌড়ে যাওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
দোষী সাব্যস্ত হলে গঞ্জালেসের ১০ বছর জেল হতে পারে। 
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর ও বাসভবন হোয়াইট হাউজের যে অংশে ওবামা বসবাস করেন সেদিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। শুক্রবার ওবামা সাপ্তাহিক ছুটি কাটাতে হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে এ ঘটনা ঘটে।