বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিম। উপজেলার পূর্ব ঢাকারোডের রেলগেটের সংলগ্ন পশ্চিম পাশ থেকে রবিবার তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, দুপুরে স্থানীয়রা ঐ যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। লাশের পরণে ফুল সাট, সাদা গেঞ্জি, ও চেক লুঙ্গি ছিল।
বোনারপাড়া রেলওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।