হলিউড সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ২০১৬ সালের ৮ জুলাইয়ে থিয়েটারে মুক্তি পাবে। দীর্ঘ সময় ধরে জল্পনা-কল্পনার অন্তর্জাগতিক এ সিনেমার শুটিংয়ের কাজ আগামী বছর চলবে। খবর এনডিটিভির
জন স্পেইথস’র লিখিত গল্পের এই সিনেমার পরিচালনা করতে ইতিমধ্যে স্কট ডিরিকশনকে যুক্ত করা হয়েছে।
সিনেমার বিষয়বস্তু, এক সড়ক দুর্ঘটনার পর নিউইয়র্কে ‘ডক্টর স্টেঞ্জ’ নিজ সেন্টারে অপহৃত হন। একটি নিদিষ্ট সময় ও সীমায় পরিত্যক্ত জায়গায় ঘুরাফেরার পর হিমালয়ে তিনি অসুখ ভালো করার একটি পন্থা খুঁজে পান। সেখানে তিনি আত্মিক শক্তি দিয়ে আঘাত করে দুষ্টু জাদুকরদের বিরুদ্ধে সফলতার পথ শিখেছিলেন।