বিসিএসের প্রিলিমিনারিতে এখন থেকে দুই ঘণ্টায় ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। রবিবার ১৯৮২ সালের বিধিমালা সংশোধন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ এর গেজেট প্রকাশ করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানিয়েছেন, নতুন নিয়মে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
নতিুন নিয়মে মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০ শতাংশ করা হয়েছে। এছাড়া লিখিত পরীক্ষায় কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে প্রার্থী কোনো নম্বর পাননি বলে গণ্য হবে। আবেদন ফরম ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে।