সিলেটে শান্তিপূর্ণভাবে জামায়াতের হরতাল

 
সিলেটে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই চলছে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল। সকালে সোহানী ঘাট এলাকায় জামায়াত-শিবির মিছিল করে। এ সময় পুলিশ ধাওয়া করলে তারা পলিয়ে যায়। একই সময় দরগাগেইট এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। এর পর কুমারপাড়ায় মিছিল করে হরতাল সমর্থকরা।
দুপুরে নগরীর পাঠানটুলায় ঝটিকা পিকেটিং করেছে শিবির। এসময় তারা ৩টি সিএনজি অটোরিকশা ও ১টি ট্রাক ভাঙচুর করে। পাঠানটুলা পয়েন্টে হঠাত্ করে কয়েকজন শিবির কর্মী জড়ো হন। আচমকা তারা শুরু করে পিকেটিং। এসময় তারা ৩টি সিএনজি অটোরিকশা, ১টি ট্রাক ভাঙচুর করে। যাত্রীদের নামিয়ে দিয়ে রাস্তার উপর উল্টে দেন অন্তত: ১৫টি রিকশা। এসময় পাঠানটুলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেলা ৩ টায় শিবির হরতালের পক্ষে মিছিল করেছে সুবিদবাজার এলাকায়। পরে তারা পুলিশের ধাওয়া খেয়ে কলাপাড়ার দিকে পালিয়ে যায়।
এদিকে পিকেটিংয়ের চেষ্টাকালে শহরের অদূরে টুকেরবাজার থেকে দুই শিবিরকর্মীকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।এদিকে হরতার চলাকালে নগরীতে বেশ যানবাহন চলে। দোকান -পাট বন্ধ ছিল।  অন্যদিকে বেলা দেড়টায় সুবিদ বাজার এলাকায় ছাত্রলীগ হরতাল বিরোধী মিছিল করেছে।