পুরনো ঢাকায় ব্যাংক-ক্যাশ থেকে লাখ টাকা নেয়ার চেষ্টা, যুবক আটক

 
 
 
 
 
 
 
 
 
রাজধানীর পুরনো ঢাকায় ব্যাংকের ক্যাশ থেকে এক লাখ ছিনিয়ে নেয়ার সময় জনতা গনপিটুনি নিয়ে এক যুবককে পুলিশে সোর্পদ করেছে। রবিবার বিকালে ১১/১২ বিসিসি রোড (দ্বিতীয় তলা) জনতা ব্যাংক ঠাঁটারিবাজার শাখায় এ ঘটনা ঘটে। আটকৃত যুবকের নাম মোহাম্মদ ইউনুস (২৫)। তার বাসা পুরনো ঢাকার ধোলাইপাড় এলাকায়।
ঘটনাস্থল পরির্দশনকারী ওয়ারী থানার সাব-ইন্সপেক্টর অখিল চন্দ্র জানান, বিকাল সাড়ে তিনটার দিকে ব্যাংক ক্যাশিয়ার জনৈক গ্রাহকের টাকা গুনে ক্যাশের সামনে রাখেন (১০০০ টাকার ১টি বান্ডিল)। এ সময় ইউনুস টাকার বান্ডিল নিয়ে দ্রুত ব্যাংক থেকে পালাবার চেস্টা করে। উপস্থিত লোকজন ইউনুসকে টাকাসহ ধরে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। তার অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাথমিক চিকিত্সা দিয়ে থানায় নিয়ে যায়।