সংবাদকর্মীদের মোবাইল ফোনে ডিজির এসএমএস

অপরাধে জড়িত কোনো সদস্যদের দায়মুক্তি চায় না র‌্যাব

 
 
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কোনো সদস্যের অপরাধে জড়িত থাকার ব্যাপারে কোনো দায়মুক্তি চায় না র্যাব সদর দফতর। রবিবার র্যাবের মহাপরিচালক (ডিজি) মোকলেসুর রহমান সংবাদ কর্মীদের কাছে পাঠানো এক মোবাইল এসএমএসে এ তথ্য জানান। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা র্যাব সদর দফতর আগে থেকে জানত না বলেও ওই মোবাইল এসএমএসে বলা হয়েছে।
র্যাবের প্রধান কার্যালয় থেকে পাঠানো ওই এসএমএসে বলা হয়েছে, ‘For Scroll: Oporadhe jorito kono RAB sadosser dai mukti chay na RAB. Narayongonjer 7 khuner ghotona age theke jantona RAB HQ: DG RAB.’
এ ব্যাপারে র্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এসএমএসের বিষয়টি নিশ্চিত করে বলেন, সমপ্রতি ইউরোপীয় পার্লামেন্টে র্যাবের দায়মুক্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে এ বক্তব্য দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, র্যাব কখনো দায় মুক্তি চায় না। দায়মুক্তি চাইলে বিভিন্ন অপরাধে র্যাব সদস্যদের শাস্তি হতো না।