ভারতকে পাশে পাওয়া আশাবাদ মাহবুবের



বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ভারতের হস্তক্ষেপ নয়, গণতন্ত্র রক্ষায় তাদের নৈতিক সমর্থন প্রয়োজন। আশা করি ভারত সরকার ও ভারতের জনগণ আমাদের পাশে থাকবে।’ রবিবার সুপ্রিম কোর্টে একটি সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ল’ টাইমসের আয়োজনে ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশেক মোমিনের সভাপতিত্বে সেমিনারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বার কাউন্সিলের চেয়ারম্যান অসিত বরণ বসু, বাংলাদেশ ল’ টাইমসের সম্পাদক এসএন গোস্বামী বক্তব্য দেন।