রাজধানীতে এক দিনে দুই মৃত্যু

 

 

শনিবার রাতে রাজধানীর উত্তরায় ময়মনসিংহ মহাসড়ক থেকে হযরত আলী (৫৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে কোনো অজ্ঞাত যানের চাপায় তিনি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
রাজধানীর খিলগাঁওয়ে সাততলা ভবন থেকে পড়ে রোববার রিয়াজ উদ্দিন নামের আট বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়া ভুঁইয়াপাড়া এলাকায় সাততলা ভবন থেকে পড়ে যায় শিশু রিয়াজ। ভবন থেকে পড়ার পরই তার মৃত্যু হয়। ওই ভবনেই মা দীপালি আক্তারের সঙ্গে থাকত সে। তার বাবা মালয়েশিয়াপ্রবাসী মো. সালামত। খিলগাঁওয়ের একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত রিয়াজ।