নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের থাওশালপাড়া গ্রামের আদিবাসী বিধবা নকরানি চিরানের একটি ঘর গত শনিবার রাতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, শনিবার রাতে নকরানির পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় রান্নাঘর থেকে আগুনের শিখা বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে তা নেভায়। দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।