চীনের জিনঝিয়াংয়ে একাধিক বিস্ফোরণে দুইজন নিহত ও অসংখ্য লোক আহত হয়েছে। স্থানীয় সরকার সোমবার এ কথা জানায়। খবর: এএফপির।
জিনঝিয়াং সরকারের তিয়ানশান ওয়েব পোর্টালে বলা হয়, রবিবার দক্ষিণাঞ্চলীয় লুনতাই জেলার শপিং এলাকাসহ অন্তত তিনটি জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের কারণ ও আহতদের সংখ্যা জানানো না হলেও হামলায় জন্য ঐ স্বাধীনতাকামী সন্ত্রাসী গ্রুপগুলোকে দায়ী করেছে।