গোপালগঞ্জে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালে সদর উপজেলার মান্দারতলার স্বপ্নের ঠিকানা আশ্রয়ন প্রকল্পের সামনে থেকে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- স্বাধীন মন্ডল (৩৮), মোঃ আরিফ (৩০) ও মুজিবুর রহমান (৪৫)। এব্যাপারে মাদক দ্রব্য আইনে গোপালগঞ্জ থানায় তাদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
গোপালগঞ্জ ডিবি পুলিশের ওসি আলীমুল হক জানান, ফেরিওয়ালা সেজে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এসময় ঐ স্থান থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছে থেকে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দীর্ঘ দিন ধরে এরা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে এসব মাদক এনে গোপালগঞ্জ বিক্রি করে আসছিল বলে পুলিশের ঐ কর্মকর্তা জানান।