জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের কলা (বি ইউনিট) অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে ৯ হাজার ৭৬৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে মানবিক বিভাগে ৬ হাজার ৮১৭, বিজ্ঞানে ১ হাজার ৭৪৫ এবং বানিজ্য ও অন্যান্য বিভাগের ১ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ৭১০ জন (মানবিক- ৪৯০টি, বিজ্ঞান- ১৪৫, বানিজ্য ও অন্যান্য-৭৫টি) অনুষদভুক্ত বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ পাবেন।
গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়সহ একযোগে সাতাশটি পরীক্ষা কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫০ হাজার ৫৬৫ জন আবেদনকৃত পরীক্ষার্থীদের মধ্যে ৪৬ হাজার ৯৮৯ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে === পাওয়া যাচ্ছে।
আগামী ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় সহ একযোগে পঁয়ত্রিশটি টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।