বাকশালের নিবন্ধন আবেদনে ইসির না

 
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল)  নিবন্ধন চাইলেও তা নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দলটিকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিধি মেনে আবেদন করার পরামর্শ দিয়েছে ইসি।
 সোমবার দলটির চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছে দেয়া হয়েছে । চিঠিতে (ইসি’র) পক্ষ থেকে দলটিকে জানানো হয়, এখন নিবন্ধন দেয়ার সুযোগ নেই। যখন ইসি গণবিজ্ঞপ্তি জারি করবে, তখন তারা আবেদন করতে পারবে।
সম্প্রতি নিবন্ধন পেতে দলটির মহাসচিব কাজী মো. জহিরুল কাইয়ুম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের বরাবর আবেদন করেন। পরে ইসি সচিবালয়ের নিবন্ধন যাচাই-বাছাই কমিটির কাছে এ দলটির নথি পাঠান সিইসি।