রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো থেকে অসত্, অদক্ষ ও সুবিধাবাদী পরিচালকদে বিদায় করে দেয়ার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।
তিনি বলেন, রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মালিক যেহেতু সরকার তাই এসব ব্যাংকের মান বাড়ানোর দায়িত্বও সরকারের।
সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। এদিকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ন্যায়পাল নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি।
গত অর্থবছরে (২০১৩-১৪) অভিযুক্ত ১৮৪ জন ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ করে তিনি বলেন, এরমধ্যে মহাব্যবস্থাপকও রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য একজন ন্যায়পাল নিয়োগ দেয়া হবে। এমনটাই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ভাবা হচ্ছে বলে জানান তিনি।
গভর্নরের রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মান বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অসত্, অদক্ষ ও সুবিধাবাদি পরিচালকদের বিদায় করে দিয়ে সেখানে সত্, দক্ষ ও পেশাজীবিদের নিয়োগ দিন। সরকার ইতিমধ্যে এ ধরণের উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে (এফআইসিএসডি) প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর ড. আতিউর রহমান। এ সময় ডেপুটি গভর্নর, এস. কে. সুর চৌধুরী, নির্বাহী পরিচালক এস. এম. মনিরুজ্জামানসহ বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।