সোমবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া শহরের উত্তর কুলাউড়া এলাকার একটি পুকুর থেকে আজ রামিম (১১) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছেন দমকল বাহিনীর কর্মীরা। রামিম পৌর শহরের উত্তর জয়পাশা এলাকার আবদুল গণির ছেলে। সে স্থানীয় শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।
রামিমের পারিবারিক সূত্রে জানা যায়, সে সকালে বাসা থেকে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটির পর সে আর ফেরেনি। তখন পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যালয়ের পাশের উত্তর কুলাউড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনের পুকুরের পাড়ে রামিমের ছাতা ও পরনের শার্ট পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে রাত আটটার দিকে দমকল বাহিনী ও পুলিশের লোকজন সেখানে যান। পরে দমকল বাহিনীর কর্মীরা প্রায় আধা ঘণ্টা তল্লাশি চালিয়ে পুকুরের নিচ থেকে রামিমের লাশ উদ্ধার করেন। কুলাউড়া দমকল বাহিনীর কার্যালয়ের দায়িত্বে থাকা স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ূন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পুকুরে ডুবে স্কুলছাত্র রামিমের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত রামিমের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।