বেনাপোলে পিস্তলসহ যুবক আটক

সোমবার দুপুরে যশোরের বেনাপোলের সীমান্তবর্তী ঘিবা গ্রাম থেকে লাল্টু (২৮) নামের এক যুবককে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। বেনাপোল বন্দর থানার ওসি পরিদর্শক অপূর্ব হাসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী লাল্টু ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে। ওসি অপূর্ব জানান, এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।