সাতক্ষীরায় ১২ লাখ টাকার সোনাসহ আটক ৩

 
ভারতে পাচারের সময় সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকা থেকে ১২ লাখ টাকার সোনার বারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হ।
আটককৃতরা হলেন-মানিকগঞ্জ জেলার সিংগাই থানার কামুন্ডা গ্রামের আনিছ আলীর ছেলে মোঃ সুমন, সাতীরা শহরের কামালনগর এলাকার শেখ আলমের ছেলে মারুফ হোসেন ও একই এলাকার আব্দুল গাণির ছেলে আব্দুর রউফ।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে তিনটি সোনার বার নিয়ে সুমন ঢাকার মানিকগঞ্জ থেকে সাতক্ষীরা বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় আসেন। পরে তার সাথে মারুফ ও রউফ যোগ দেন।  এরপর তারা তিন জন  ভারত সীমান্তের দিকে যাওয়ার প্রস্তুতিকালে বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার বারের ওজন প্রায় ৩০ ভরি, যার মূল্য প্রায় ১২ লাখ টাকা।