কোরবানির পশুর গুরুত্বপূর্ণ হাটগুলোতে মেডিকেল টিম রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্টেরয়েড ব্যবহার করে গরু মোটাতাজাকরণ নিয়ে শঙ্কার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার প্রাণিসম্পদ অধিদফতরকে এ বিষয়ে আদেশ দেয়ার পর সংশ্লিষ্ট সব দফতরকে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলী নূর।
তিনি জানান, ঢাকার ১১টি পয়েন্টে এবং প্রতি জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ হাটগুলোতে কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম কাজ করবে।