হোয়াইট হাউসে প্রবেশ চেষ্টাকারীর গাড়ি থেকে ৮০০ রাউন্ড গুলি, একটি ছুরি ও দুইটি কুঠার পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত শুক্রবার ওমর গঞ্জালেস (৪২) নামে ঐ ব্যক্তি হোয়াইট হাউসে ঢোকার চেষ্টার করার সময় সিক্রেট সার্ভিস তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করেন তারা।
গত জুলাইয়ে তিনি দুইটি রাইফেল ও হোয়াইট হাউসের একটি ম্যাপ মার্কিংসহ গঞ্জালেসকে আটক করা হয়।
ভবনে ভয়াবহ মারণাস্ত্রসহ অবৈধভাবে প্রবেশ করায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গঞ্জালেস প্রেসিডেন্টের জন্য ভয়ানক ক্ষতিকর হতে পারতেন। একারণে অক্টোবরে শুনানি পর্যন্ত বিচারক তাকে জেলহাজতে রাখার নির্দেশ বলে জানিয়েছেন সহকারি এটর্নী ডেভিড মাড।
গঞ্জালেস একজন সামরিক বিশেষজ্ঞ ছিলেন। তিনি ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর ও বাসভবন হোয়াইট হাউজের যে অংশে ওবামা বসবাস করেন সেদিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন গঞ্জালেস। সাপ্তাহিক ছুটি কাটাতে দুই মেয়েসহ ওবামা হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার কিছুণের মধ্যে এ ঘটনা ঘটে।