টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কংস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার দামপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের বেড়িবাঁধটি ভেঙ্গে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জারিয়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে নাটেরকোনা এলাকায় এই ভাঙ্গনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এভাবে কয়েক ঘন্টা পানি প্রবেশ করলে ওই বেড়িবাঁধের নিয়ন্ত্রণাধীন নেত্রকোনার পূর্বধলা ও ময়মনসিংহের ফুলপুর এবং তারাকান্দা
উপজেলা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।
এতে বাঁধের আওতায় হাজার হাজার একর রোপা আমন বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার ২০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। পানি বৃদ্ধি অব্যহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে।