পানিতে ডুবে শিশুর মৃত্যু

রংপুরের তারাগঞ্জে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টায় মেনানগর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকার কয়েকজন জানান, গ্রামের আবুল বাসারের ছেলে পায়েল আহম্মেদ সকালে বাড়ির সামনের পুকুরপাড়ে খেলছিল। খেলতে খেলতে সে পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় পায়েলের খোঁজ না পেয়ে বেলা দুইটায় পুকুরে জাল ফেলা হয়। সেখান থেকে পায়েলের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুমারেশ রায়।