নকল পানীয় জব্দ

ভ্রাম্যমাণ আদালত বগুড়ার দুপচাঁচিয়ায় অভিযান চালিয়ে তিন বস্তা নকল বলবর্ধক পানীয়র বোতল জব্দ করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান এ অভিযান চালান। তবে দোকানের মালিককে গ্রেপ্তার করা যায়নি। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাজি সাইফুল আলম উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, পৌর এলাকার শহরতলা-মেইল বাসস্ট্যান্ড রাস্তার মহলদারপাড়ায় জনি মহলদারের মেসার্স রাফি এন্টারপ্রাইজ নামে একটি দোকান আছে। ওই দোকানে ও দোকান-সংলগ্ন বাড়িতে অভিযান চালান আদালত। বাড়ির ভেতর থেকে তিন বস্তা পানীয় ছাড়াও এক কার্টন বিভিন্ন ব্র্যান্ডের লেভেল ও অর্ধ ড্রাম বলবর্ধক পানীয় উদ্ধার করা হয়।