সার মজুতকারীকে জরিমানা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ইউরিয়া সার মজুত করে বেশি দামে বিক্রির দায়ে এক খুচরা সার বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম জাহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন। উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, সাহেবের হাটে ভাই ভাই স্টোরের মালিক লালন প্রামাণিকের দোকানে অভিযান চালিয়ে ২০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। পরে এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় কৃষকদের কাছে ওই সার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।