চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গত ৪ আগস্ট নিজের জমিতে ধান রোপণের সময় আদিবাসী নেত্রী হামলা ও গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় দায়ের করা মামলার ১৮ জন আসামিকে মঙ্গলবার জামিন দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে তাঁদের জামিন দেওয়া হয়।
সরকারি কৌঁসুলি জবদুল হক ও আদালত পুলিশের জিআরও সেকেন্দার আলী জানান, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুস সালাম আসামিদের জামিনের আবেদন মঞ্জুর করেন।