যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আইএসের বিরুদ্ধে অভিযানে পাঁচটি আরব দেশের সম্পৃক্ততার মাধ্যমে প্রমাণ হয়েছে, এটি আমেরিকার একার লড়াই নয়। যুক্তরাষ্ট্র একটি জোটের অংশ হিসেবেই কাজ করবে।বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
হোয়াইট হাউজে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ওবামা বলেন, ইসলামিক স্টেট জঙ্গিরা যাতে নিরাপদ আশ্রয় না পায় সেটি নিশ্চিত করতে তারা ইরাক এবং সিরিয়া দুটি দেশেই অভিযান অব্যাহত রাখবেন।
যুক্তরাষ্ট্রের বন্ধু এবং অংশীদার হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন এবং কাতারও তাদের সাথে যোগ দিয়েছে বলে জানান ওবামা।
সিরিয়ায় যুক্তরাষ্ট্র এবং তাদের আরব মিত্রদের চালানো প্রথম বিমান হামলার কয়েক ঘণ্টা পরই এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।