মঙ্গল গ্রহের কক্ষপথে ভারত একটি মহাকাশযান প্রথমবারের মতো স্থাপন করেছে। মঙ্গোলিয়ান নামে রোবোটিক স্যাটেলাইটটি বুধবার ভোরে গ্রহটির কক্ষপথে পৌঁছায়। খবর: বিবিসির।
এখন পর্যন্ত সবচেয়ে সাশ্রয়ী মহাকাশযান হিসেবে মঙ্গোলিয়ান মঙ্গলগ্রহের কক্ষপথে স্থাপিত হলো। শ্রীগই এই মহাকাশযান লাল গ্রহের বায়ুমণ্ডল নিয়ে কাজ শুরু করবে।
ব্যাঙ্গালুরে অবস্থিত মিশন নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমরা প্রায় অসম্ভবকে সম্ভব করেছি।
তিনি বলেছেন, বিশ্বে এখন পর্যন্ত ৫১টি মিশনের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে মাত্র ২১টি সফল হয়েছে। আমার জয়ী হয়েছি।
এর আগে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়া মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠিয়েছে। চতুর্থ দেশ হিসেবে ভারত প্রথম উদ্যোগেই সফল হল।
সোমবার যুক্তরাষ্ট্রের নতুন স্যাটেলাইট মারভেন মঙ্গলগ্রহে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ভারতের এই সফলতায় অভিনন্দন জানিয়েছে।