হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৭টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় আরেক হোসেন নামে একযাত্রীকে আটক করা হয়েছে। বুধবার সকালে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, তারেক সকালে দুবাই থেকে এমিরেটাসের একটি বিমানে করে ঢাকা পৌঁছান। তার তার বহনকৃত একটি ওভেনে তল্লাশি চালিয়ে ২৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।