সন্ত্রাসী মামলায় ওসামা বিন লাদেনের জামাতা সুলাইমান আবু গাইথকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। মঙ্গলবার এই রায় ঘোষণা করা হয়। খবর: বিবিসির।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর গাইথ (৪৮) আল-কায়েদার মুখপাত্রের দায়িত্ব পালন করেন।
কুয়েতের নাগরিক আবু গাইথ গত বছর জর্ডানে গ্রেফতার হওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রে নেয়া হয়। গত মার্চে আমেরিকানদের হত্যার ষড়যন্ত্র ও আল-কায়েদাকে সহায়তা করার অভিযোগ তাকে দোষী সাব্যস্ত করে আদালত।
তবে আবু গাইথ দাবি করেছেন, তিনি ধর্মীয়ভাবে তার ভূমিকা পালন করেছেন।