গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাত করেছেন। মার্কিন পররাষ্ট্র দফতর একথা জানায়। খবর: এএফপির।
গাজায় মানবিক সাহায্য প্রদানের গুরুত্বের বিষয়ে কেরি ও আব্বাস একমত প্রকাশ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের জন্য বিশ্ব নেতারা একত্রিত হওয়ায় এবং কুপার ইউনিয়নে দেয়া ভাষণে আব্বাস ইসরাইলের সাথে শান্তি আলোচনার জন্য নতুন সময়সীমা উপস্থাপনের অঙ্গীকার ব্যক্ত করার একদিন পর তাদের মধ্যে এ সাক্ষাত হয়। যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিক দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য ওয়াশিংটনের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
জাতিসংঘ জানায়, ঘনবসতিপূর্ণ গাজায় ইসরাইলের সাথে ৫০ দিনের যুদ্ধে বহু ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়। এ সংঘাতে ১ লাখের বেশি লোক গৃহহীন হয়ে পড়ে।