বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা বলেছেন, স্বাস্থ্য সেবায় বাংলাদেশর অগ্রগতি আশাব্যঞ্জক। শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে। প্রসূতি মা ও শিশু মৃত্যুর হার কমেছে। বুধবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফেমাস হাসপাতাল পরিদর্শন শেষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, মার্কিন রাষ্টদূতের স্ত্রী গ্রেস মজীনা, ইউএস এ আইডির মিশন ডিরেক্টর ডা. জেনেইনা জারুজেলস্কি, হাসপাতালের পরিচালক ডাঃ হুমায়ন কবির, ডাঃ শফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, পৌর মেয়র বেলাল আহম্মদ, উপজেলা যুবলীগ সভাপতি এমরান হোসেন এমু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম প্রমুখ।