কুমিল্লায় মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি। আটককৃত এসব মাদ্রকদ্রব্য ও মালামাল বুধবার বিকালে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টম্স অফিসে জমা করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ দল জেলার ভারত সীমান্তবর্তী বৌয়ারা বাজার, নির্ভয়পুরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ফেনসিডিল, হুইস্কি, গাঁজাসহ বিভিন্ন মাদ্রকদ্রব্য ও শাড়ী-থ্রিপিসসহ অন্যান্য মালামাল আটক করা হয়।
কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শহিদুর রহমান জানান, আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের মূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৬৩৫ টাকা এবং আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ও অন্যান্য মালামাল কাস্টম্স অফিসে জমা করা হয়েছে।