মহেশপুর সীমান্তে বিএসএফর গুলিতে বাংলাদেশি নিহত

 
 
 
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে বিএসএফর গুলিতে জিয়ারুল হোসেন ওরফে রাজু ( ২৫ ) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবনগর উপজেলার ধানখোলা গ্রামের জাকির হোসেনের ছেলে।
 
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের  পরিচালক এস এম মনিরুজ্জামান  জানান,  রাত ৯টার দিকে একদল  বাংলাদেশি গরু ব্যবসায়ী ৬১ নম্বর মেইন সীমান্ত পিলারের অধিন ১৮ নম্বর টি পিলারের পাশ দিয়ে  জিরো লাইন  ক্রস করে। তারা ভারতের অভ্যন্তরে ঢুকলে নদীয়া জেলার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলে জিয়ারুল মারা যান।   তার সঙ্গিরা লাশ বাংলাদেশে নিয়ে এসেছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।