চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন ‘তির্যক নাট্যদল’ ও ‘থিয়েটার স্টুডিও’র যৌথ আয়োজনে স্বল্পমেয়াদি থিয়েটার প্রশিক্ষণ কোর্স চতুর্থ বারের মতো শুরু হতে যাচ্ছে। এজন্য ইতিমধ্যে তারা ব্যাচে অংশ নেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই থিয়েটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৪ নভেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত হবে।
নাটক, সংগীত, যন্ত্রসংগীত, নৃত্য ও আবৃত্তিচর্চায় যুক্ত অথবা অভিনয়ে আগ্রহী নতুন যে–কেউ এতে আবেদন করতে পারেন। ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৭ অক্টোবর। নির্ধারিত আবেদনপত্রের প্রাপ্তি স্থান: থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (রাইফেল ক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন), বুকমার্ক (পুরনো বাতিঘর, চেরাগী পাহাড়), কারেন্ট বুক সেন্টার (জলসা মার্কেট), রংধনু (১১ সেন্ট্রাল প্লাজা, নিচতলা, জিইসি মোড়) এবং মউর দোয়ান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। বিজ্ঞপ্তি।