মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের চৌমুহনার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আসন্ন ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব শ্রমিককে এক মাসের বেতনের সমপরিমাণ উৎসব বোনাস প্রদানের দাবি জানায়। ইউনিয়নের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এখলাছুর রহমান সোহেলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য দেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্মা প্রমুখ। বক্তারা বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি, শ্রমিকদের জন্য রেশনিং চালু, আট ঘণ্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয় স্থাপনের দাবি জানান।