দুর্গাপূজার উৎসবকে সামনে রেখে সিলেট নগরের বিপণিবিতানগুলো ভরে উঠেছে রকমারি নকশার আর বাহারি নামের কাপড়ের সমাহারে। কেনাকাটা করতে আসা ক্রেতাদেরও উপচে পড়া ভিড়। গতকাল বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, দুপুর থেকে মধ্যরাত অবধি চলছে বিরামহীন কেনাকাটা। নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, লামাবাজার, নয়াসড়ক, বারুতখানা এলাকার বিপণিবিতানগুলোতে ক্রেতাদের সমাগম সবচেয়ে বেশি। বিক্রেতারা জানান, গত ঈদের মতো পূজার উৎসবেও ভারতীয় বাংলা ও হিন্দি চ্যানেলের নায়িকাদের নামে চালু শাড়ি ও থ্রি-পিসের কদর বেশি।