জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব সদস্যদের নাগরিকরা যাতে ইরাক ও সিরিয়ার জিহাদিদের সাথে যুক্ত না হতে পারে সে সম্পর্কিত এক প্রস্তাবনা পাস হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের করা এই খসড়া প্রস্তাবনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইরাক ও সিরিয়ায় ইউরোপীয়সহ বহু বিদেশি জিহাদি কাজ কছে। তাদের ঠেকাতে এই প্রস্তাবনা পাস করা হল।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিনিধিত্বে এই অধিবেশনে তিনি বলেন এই সব জিহাদিরা যেন কোন প্রকারে অর্থ সহায়তা না পায় সেটাও রোধ করতে হবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেন, যেকোনো ধরনের চরমপন্থিদেরকেই মোকাবেলা করতে হবে। ইরাক ও সিরিয়ার সংকট সমৃদ্ধশালী দেশগুলো থেকে তরুণ প্রজন্মকে জিহাদিদের দলে ভেড়াচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সন্ত্রাসী সংগঠন বিষয়ে তথ্য আদান প্রদানের ব্যাপারে তারা প্রস্তাব করবে একই সাথে ইন্টারনেটের মাধ্যমে সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম তারা জোরদার করবে।
এদিকে গত ২৪ ঘণ্টায় মার্কিন যুদ্ধ বিমান ইরাক ও সিরিয়ার সীমানা এলাকায় আইএসের গাড়ি বহরে ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা করেছে। এছাড়াও বাগদাদের পশ্চিমে, ইরবিল, কুরদিশ অঞ্চলের কাছে এবং তুরস্কের সাথে সীমান্ত এলাকায় তারা বিমান হামলা চালিয়েছে বলে জানাচ্ছে মার্কিন সেনাবাহিনী।