আগামী ৪ অক্টোবর শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আযহা পালিত হবে। বুধবার রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে।
বুধবার ২৪ সেপ্টেম্বর দেশটিতে জিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়ায় এ ঘোষণা দেয় সে দেশের সুপ্রিম কোর্ট। আগামী ৩ অক্টোবর শুক্রবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ র্ধমপ্রাণ মুসলমান হজ পালন করতে আসবেন বলে সৌদি কর্তৃপক্ষের আশা।