কুমিল্লার বুড়িচংয়ে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ আবুল কালাম আজাদ (৪৫) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন (র্যাব)। বুধবার উপজেলার কংশনগর বাজার থেকে তাকে আটক করা হয়। আজাদ দেবিদ্বার উপজেলার ফুলতলী গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।
জানা যায়, রাতে বুড়িচংয়ের কংশনগর বাজারে অভিযান চালায় র্যাব। এসময় ৫ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আজাদকে আটক করা হয়।
র্যাব-১১ এর লে. কমান্ডার গোলজার হোসেন জানান, এ বিষয়ে বুড়িচং থানায় বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে।