কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা খুন

 
কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের লাঠির আঘাতে বাবা লিয়াকত আলী (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ধর্মদহ পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে আশা এনজিও‘র ঋণের কিস্তি দেওয়াকে কেন্দ্র করে বাবা লিয়াকত আলীর সাথে ছেলে একলাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একলাস ক্ষপ্তি হয়ে তার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যান। প্রতিবেশীরা লিয়াতক আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০টার দিকে মারা যান।
দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।