হলিউড অভিনেতা রবার্ট প্যাটিসন ব্রিটিশ গায়িকা এফকেএ টুইগসের প্রতি গভীর অনুরাগ অনুভব করছেন বলে জানিয়েছেন তার বন্ধুরা। তার প্রতি এই অনুভূতি তার সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের মতোই।
স্টুয়ার্টের সাথে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ‘টুইলাইট সাগা’ তারকা প্যাটিসনের টুইগসের (প্রকৃত নাম তাহলিয়াহ বারনেট) সঙ্গে বন্ধুত্ব হয়। তাদের এই বন্ধুত্ব দ্রুতই রোমন্সের দিকে এগোতে থাকে।
এক সূত্রের বরাত দিয়ে হলিউডলাইফ ডটকম জানিয়েছে, তাহলিয়াহের জন্য রবার্ট গভীর অনুরাগ অনুভব করছেন। তাহলিয়াহের সৌন্দর্য, সৃষ্টিশীলতা ও আত্মবিশ্বাস তাকে বিমোহিত করেছে। ক্রিস্টেনের আগে এই অনুভূতি তিনি কারো জন্য অনুভব করেননি।
সূত্র আরো জানায়, রবার্ট তার জন্য গর্বিত। তারা প্রথমে বন্ধু হয় ও পরে তাদের মধ্যে রোমান্সের আবির্ভাব ঘটে। রবার্ট সত্যিই তার সাথে আছেন এবং তাকে দেখাতে তিনি ভীত নন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।