এনিমেশন মুভি ‘ফ্রোজেন’ এ কাহিনী চুরির অভিযোগ এনে ডিজনির বিরদ্ধে ২৫০ মিলিয়নের মামলা করেছেন একজন লেখিকা। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এই তথ্য জানানো হয়।
পেরুর লেখিকা ইসাবেলা তানিকুমি বলেছেন, ডিজনি তার নিজের জীবনের কাহিনী ব্যবসাসফল ‘ফ্রোজেন’-এ অনুকরণ করেছে।
তানিকুমির দাবি, এই চলচ্চিত্র হ্যান্স খ্রিস্টান অ্যান্ডারসেনের কল্পিত কাহিনী ‘দ্য ¯েœা কুইন’ থেকে এর কাহিনী নেয়া হয়নি। বরং ২০১০ সালে তার আত্মজীবনীমূলক বই ‘ইয়ারনিংস অব দ্য হার্ট’ থেকে নেয়া হয়েছে। এখানে পেরুর আন্দামান পর্বতমালায় বেড়ে ওঠার কাহিনী রয়েছে।
তানিকুমি মনে করছেন, এটা তার জীবন ধ্বংস করে দিয়েছে।